1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক :

দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে। এ জন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।’

নিজের নামের আগে ‘দেশনায়ক’ ও ‘রাষ্ট্রনায়ক’ বলে সম্বোধন না করারও অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করবেন না।’

আওয়ামী লীগের জবাবদিহি না থাকায় স্বৈরাচারী হয়ে উঠেছিল মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের জবাবদিহি, প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই মূল কাজ হবে। রাজনীতি রুগণ হলে অর্থনীতি রুগণ হয়। রাজনীতি ও অর্থনীতি রুগণ হলে স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রুগণ হবে। তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।’

বিএনপির ৩১ দফার বাইরে ভালো কোনো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে, এমনটা জানিয়ে তারেক রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে তা নিয়ে কাজ করা হবে। উঠান বৈঠক সংস্কৃতি ফিরয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করা সম্ভব।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com