1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • পোস্টিং সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মৎস্য শ্রমিক এক যুবক। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাকের হোসেন (১৯)। তিঁনি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ছয় কুড়ি টিক্কা পাড়াস্থ সাতঘর পাড়ার মাছ ব্যবসায়ী আবদুল কাদেরের পুত্র।

আবদুল কাদেরের চাচাত ভাই কলিম উল্লাহ জানান- পাশের তিন নম্বর ওয়ার্ডের হেতালিয়া পাড়ার একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় জাকেরের ওপর। এ সময় চারিদিক থেকে ঘিরে তাঁর ভাইপো জাকেরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নারত অবস্থায় বাবা আবদুল কাদের জানান- তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বাইরের কারোর সঙ্গে কোন বিষয়ে বিরোধ নেই। তাই সঠিক কী কারণে কারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানান- ঘটনার খবর পেয়ে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে সম্ভাব্য স্থানে পুলিশের অভিযান চলছে। তবে এখনও (রাত পৌণে ৯টা) পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন- ‘সঠিক কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ নিহতের লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

তিঁনি আরও বলেন- ‘পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com