1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

  • পোস্টিং সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি’র পর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়।

সকাল ৬ টা ২২ মিনিটে তোপধ্বনির পর সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। এরপর পুলিশের পক্ষ থেকে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাকিবুর রাজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুরুল কাদের ভূঁইয়া’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর চকরিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি ইবনে আমিন ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রফিক আহমদ, সহ-সভাপতি মন্জুর আলম, সহ-সাধারণ সম্পাদক মনসুুর মহসিন, দপ্তর সম্পাদক আবদুল হামিদসহ অন্যরা।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন সুগন্ধায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, মো. যোবায়ের, শামসুল হুদা বিএসসি । এছাড়া অনুষ্টানে শহীদ ও মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চকরিয়া  উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com