1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

চকরিয়ায় ব্লক ইট তৈরির কারখানায় দুর্ঘটনা: দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • পোস্টিং সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় ইটের ব্লক তৈরির মিক্সার মেশিন দুর্ঘটনায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়ায় এ ঘটনা ঘটলেও রাত ৮টার দিকে নিহতদের মরদেহ হাসপাতালে আনা হলে বিষয়টি জানাজানি হয়।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া এলাকার মো. শাহজাহানের ছেলে মো. শাহিন (১৮) ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনার রুহুল কাদেরের ছেলে কামরানুল ইসলাম জিহান (২০)।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিক্সার মেশিনটি বন্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় হঠাৎ মেশিন অকস্মাৎ  চালু হয়ে যায়। এ সময় মেশিনের ভিতরে আটকা পড়ে পিষ্ট হন শাহিন ও জিসান। অপর শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, ঘটনাটি শুনে হাসপাতালে একটি টিম পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।  ##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com