1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

চকরিয়ার মালুমঘাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মীর কাশেম (৭০) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটের সময় মালুমঘাট ষ্টেশনের লাগোয়া উত্তর পাশে রিংভং সোয়াজানিয়া জামে মসজিদ সংলগ্ন রেললাইন ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত-মীর কাশেম (৭০) পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের মৃত রহিম দাদের ছেলে।

ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান-২ রিয়াজ উদ্দিন শিপু। তিনি স্হানীয়দের বরাত জানান,দুপুর ২টার পরে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প থেকে বেরিয়ে রেল সড়কের পাশ দিয়ে হেঁটে সোয়াজানিয়া মসজিদের দিকে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী আরো জানান, ট্রেনটি খুব বেশি হরণ বাজানো সত্বেও বৃদ্ধ লোকটি সরে দাঁড়ায়নি। এতে ধারণা করা হচ্ছে, বৃদ্ধ লোকটি কানে কম শুনতেন।

নিহতের স্বজনেরা জানান-মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি চিকিৎসার কার্যক্রম চলছিল।সেখানে চিকিৎসা করতে আসেন তিনি। আল্লাহর হুকুমে ট্রেনের ধাক্কায় মারা গেছে। এতে আমরা কাউকে দায় করছি না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com