1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় টপ সয়েল কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩টি ডাম্পার গাড়ী জব্দ

  • পোস্টিং সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় ধানী জমি থেকে টপ-সয়েল কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩টি ডাম্পার গাড়ী জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার ( ৬ জানুয়ারী) সকাল ১০ থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন।

তিনি জানান, উপজেলার কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় কৃষি জমির টপ-সয়েল কেটে পাচারের দায়ে ১টি স্কেভেটর ও মাটি বহন করা ১টি ডাম্পার গাড়ী জব্দ করা হয়।

একই অভিযোগে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে টপ-সয়েল কাটার দায়ে ২ টি ডাম্পার জব্দ করা হয়েছে। তবে পাচারকারীরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত গাড়ীসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com