1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া গ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে খেতের পাহারায় থাকা কৃষক ফরিদুল আলম (২৭) হাতির আকস্মিক আক্রমণে নিহত হয়েছেন। তিনি স্থানীয় মৃত আলী আহমদের ছেলে।

এলাকাবাসী জানান, প্রায় এক সপ্তাহ ধরে পার্শ্ববর্তী ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট থেকে প্রতিরাতে একটি দলছ হাতি দক্ষিণ ঘুনিয়া গ্রামের বিভিন্ন ফসলী খেতে চড়াও হচ্ছে। কৃষক ফরিদুল তার লাউ খেত পাহারা দেওয়ার সময় হাতির আক্রমণের শিকার হয়। হাতিটি ফরিদুলের শরীরে একাং ছিন্নভিন্ন করে ফেলে। পরে হাতি জঙ্গলে ফিরে গেলে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করেন।

হাতির আক্রমণে কৃষক ফরিদুলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com