1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

সমাজসেবী রাশেদ ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন

  • পোস্টিং সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

জিয়াউল হক জিয়া :
কক্স এইড ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজ সেবক, রাশেদ মেডিকোর স্বত্বাধিকারী মোঃ রাশেদ নিজ অর্থায়নে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বৃহত্তর ৬নং ওয়ার্ডের ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

শুক্রবার (১০ জানুয়ারী) সকালে খুটাখালী বাজারের পূর্বপাড়া সড়কের রাশেদ মেডিকোতে এ বিতরণ সম্পন্ন করা হয়।

সমাজসেবী রাশেদ খুটাখালীর ৬নং ওয়ার্ডের পূর্বপাড়া বাসিন্দা ছৈয়দ ওমরের ছেলে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কক্স এইড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক এস.এম আবুল হোছাইন, ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহিম, সেক্রেটারী মিজানুর রহমান সহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল প্রাপ্তদের মধ্যে-তছলিমা আকতার রেখা,রুজিনা আকতার,আব্বাস উদ্দিন ও মো:আবু ছিদ্দিকেরা জানান-আমার এলাকার সন্তান সৎ,বিনয়ী,সদালাপী রাশেদ এমন তীব্র শীতে যে আমাদেরকে একটি করে কম্বল ডেকে এনে দিয়েছেন এতে আমরা সবাই খুশি। আল্লাহ তারে নেক হায়াত দান করুক।কেননা আমাদেরকে এর আগে কেউ এভাবে ডেকে ডেকে কম্বল দেয়নি। বিশেষ করে আমরা এই প্রথমবার কম্বল পেয়েছি।কারণ গরীব,অসহায় লোকদেরকে সবাই নিজ স্বার্থের কাজে সামান্য বিনিময়ে মাধ্যমে করায়,কিন্তু কেউ দেয় না,খাওয়ায় না।তাই যা দিল আমাদের মাথার উপর। ভবিষ্যতে আরো বেশি দেওয়ার তাওফিক যেন আল্লাহ তারে দেন,দোয়া করি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com