1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাঁশ শ্রমিক আব্বাস উদ্দীনের জীবন সংগ্রামের গল্প চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার

তারেক-ফখরুল-খসরুকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ

  • পোস্টিং সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

আজ শনিবার বিএনপির মিডিয়া সেল বিষয়টি জানায়।

মার্কিন কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি বেন ক্লাইন, জ্যাক ওয়ানিপ, টম সুজি ও জেমস স্ল্যাটারির সই করা এক চিঠিতে বিএনপি মহাসচিবকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এ আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১০০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার অতিথি এই অনুষ্ঠানে যোগ দেবেন। ১৯৫৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থার থাকে। আয়োজনটি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com