1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত ও ওয়ারেন্টভূক্ত ৩ আসামী আটক

  • পোস্টিং সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

জিয়াউল হক জিয়া :

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ৩ জন ডাকাত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ আসামীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারী) সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। তৎমধ্যে সাহারবিল ইউপির ৭নং ওয়ার্ডের শাহাপুরা এলাকাস্হ সাবেক মেম্বার মমতাজ এর বাড়ির ১০০ গজ পশ্চিমে ফাঁকা পাকা রাস্তার উপর গণডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অবৈধ অস্ত্রসহ ৩জন ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাতেরা হলেন-তায়েফুল ইসলাম (২২) উপজেলার চিরিংগা ইউপির ৭নং ওয়ার্ডের বিনামারা পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে,মোঃ জসিম উদ্দিন (৩৪) ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহ কাটা এলাকার গোলাম কাদেরের ছেলে ও ইসমাইল হোসেন টিপু (৩৫) পৌরসভার ৬নং ওয়ার্ডের খামার পাড়ার মৃত আকরমের ছেলে।

ওয়ারেন্টভূক্ত আসামীরা হলেন-মোঃ ইউনুছ (৪০) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৫নং ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়া এলাকার মোঃ হোসেন প্রকাশ মধুর ছেলে,মোহাম্মদ কাইছার(৪০) সাহারবিল ইউপির ৬নং ওয়ার্ডের পশ্চিম মাইজঘোনা এলাকার আবুল ফজলের ছেলে ও শাহজানা প্রঃ মোঃ ফরিদ উদ্দিন, পূর্ব বড় ভেওলা ইউপির ঈদমণি এলাকার নুরুল হোসেনের ছেলে।

এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া জানান-ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩জন ডাকাত থেকে ১টি রাইফেলের গুলি যার পারকিউশন ক্যাপের পিছনে খোদাই করা বিওএফ-১৮ লেখাসহ আরো অস্পষ্ট লেখা রয়েছে। এছাড়াও ১টি ৪১ইঞ্চি কাঠের বাট লাগানো তরবারি আরেকটি ৩০ ইঞ্চি কাঠের বাটে দা,যা লাল ট্যাপ মোড়ানো ছিল এবং ৩০ ইঞ্চি লম্বা লোহার বাট লাগানো কিরিচ পাওয়া গেছে। ধৃতদের বর্নিত বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়,যার মামলা নং-৪২/২৫ইং।

পরে আটক ওয়ারেন্টভূক্ত ৩ আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে আটক করা হয়েছে।
আটক সকলকে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com