1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল

স্বামীর ছুরিকাঘাতে নিহত সাংবাদিক কন্যা হাফসার মৃত্যুর ১৫ দিন পর শাশুড়িও মারা গেলেন

  • পোস্টিং সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ১৫ দিন পর ছুরিকাঘাতে গুরুতর আহত শাশুড়ি পারভীন আক্তারও (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার ভোর ৫টা ৫ মিনিটের সময় চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল পার্কভিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারভীন আক্তার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা পাড়ার ব্যবসায়ী ও সাংবাদিক আবদুল হামিদের স্ত্রী।

এর আগে গত ১৭ জানুয়ারি দুপুরে জুমার নামাজের সময় বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে বখাটে স্বামী মেহেদী হাসান শ্বশুর বাড়িতে এসে তার স্ত্রী হাফসা ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাফসাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরে গুরুতর আহত হাফসার মা পারভীন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল পার্কভিউতে চিকিৎসাধীন অবস্থায় পারভীন আক্তার মারা যান।

উল্লখ্য, হত্যাকান্ডের দিনগত রাতে ঘাতক মেহেদী হাসানকে পার্বত্য লামা থানা পুলিশের সহায়তায় লামা থেকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ। এই ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন হাফসার বাবা সাংবাদিক আবদুল হামিদ।

জানা যায়, সম্প্রতি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মেহেদী হাসানের সাথে হাফসার বিয়ে হয়। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় উভয় পরিবার প্রথমে মেনে না নিলেও পরে মেনে নেয়। এক পর্যায়ে যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দেয় শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় স্ত্রী হাফসা তার বাবার বাড়িতে চলে আসে। ঘটনার আগের দিন মেহেদী হাসান শ্বশুর বাড়িতে যায়।

সে তার স্ত্রীকে নিয়ে যেতে চাইলে পরিবারের লোকজন ছাড়া হাফসার বাবা মেয়েকে স্বামীর হাতে তুলে না দিয়ে আত্মীয়- স্বজনসহ এসে হাফসাকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন মেয়ের বাবা হামিদ। কিন্তু ঘটনার দিন শুক্রবার জুমার নামাজের সময় অতর্কিত এসে মেহেদী হাসান স্ত্রী হাফসা ও তার মা পারভীন আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. ইয়াসিন মিয়া বলেন, ছুরিকাঘাতে আহত পারভীন আক্তার মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com