1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে হাতির মরদেহ উদ্ধার

  • পোস্টিং সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের তামাক খেত থেকে একটি বয়স্ক হাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জাধীন ফাঁসিয়খালী বনবিটের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকায় থেকে আজ বুধবার সকালে হাতিটির মরদেহ উদ্ধার করে বনবিভাগ।

সংরক্ষিত বনাঞ্চলের ভেতর তামাক খেতে বন্য হাতি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন।

রেঞ্জ কর্মকর্তা জানান- মারা যাওয়া হাতিটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শারিরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ সময় হাতিটির শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান- মারা যাওয়া হাতিটির বয়স আনুমানিক ৪৫ বছর হবে। এটি পুরুষ হাতি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় হাতিটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করা হয়েছে ল্যাবে পাঠানোর জন্য। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে হাতিটি সঠিক কী কারণে মারা যেতে পারে।

এক প্রশ্নের জবাবে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ বলেন, হাতিটি মারা যাওয়ার পেছেন কোন রহস্য আছে কী-না তা খতিয়ে দেখা হবে। তবে হাতিটি যেখানে মারা পড়েছে সেখানে এবং আশপাশের কোথাও বৈদ্যুতিক বা অন্য কোন ফাঁদ পাতার প্রমাণ মেলেনি। ##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com