1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

বান্দরবানে বাস চাপায় স্কুল ছাত্র নিহত 

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ নাজমুল হুদাঃ

বান্দরবানের রুমায় উপজেলায় বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সুগন্ধা বাস সার্ভিসের একটি বাস পুড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এলাকায় এঘটনা ঘটে। নিহত মথি ত্রিপুরা (৯) রেমাক্রি প্রাংসা ইউনিয়নে আনন্দপাড়ার বাসিন্দা রুদিয়া ত্রিপুরার ছেলে এবং রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মথি ত্রিপুরা স্কুলে সামনে সড়কের পাস দিয়ে হেটে যাওর সময় একটি যাত্রীবিহীন বাস পার্কিং করতে গিয়ে বাসের হেল্পার শিশু মথি ত্রিপুরাকে বিদ্যালের দেওয়ালের সঙ্গে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাটক বাসের হেল্পার সাইফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে, স্কুল ছাত্র মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা সুগন্ধা বাস সার্ভিসের বাসটিকে পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী জানান, বাস চাপায় ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে উত্তেজিত জনতা সুগন্ধা বাস সার্ভিসের একটি বাস পুড়িয়ে দিয়েছে। বাসটির হেল্পারকে আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com