1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

লামায় পাহাড় কাটার দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা

  • পোস্টিং সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামায় নির্বিচারে পাহাড় কাটার অপরাধে ফয়সাল আহমদ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন সরই ইউনিয়নের লম্বখোলা এলাকায় এই অভিযান চালান।

এসময় স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার সময় ফয়সাল আহমেদ (২২), পিতা: হাসমত আলী, সাং-পুঠিয়া, রাজশাহী কে হাতেনাতে ধরে উক্ত অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন। এসময় আনসার সদস্যরা সহায়তা করেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, পরিবেশ রক্ষাতে জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com