1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

চট্টগ্রামের চকবাজার থানার ওসির গ্রামের বাড়িতে গুলি,গরু লুট

  • পোস্টিং সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের পেকুয়ার গ্রামের বাড়িতে গভীর রাতে গুলি বর্ষণ করে গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা দুটি গরু লুট করে নিয়ে যায়।

রবিবার (২ মার্চ) গভীর রাতে গরুর খামারের লোকজন ঘুমিয়েছিল। হঠাৎ গুলির শব্দে সবার ঘুম ভেঙে যায়। পরে বাইরে রাস্তায় দাঁড়ানো পিকআপ গাড়িতে খামারের দুইটি গরু তোলা হয়। ডাকাতরা গরু দুটি নিয়ে বিনা বাধায় চকরিয়ার বরইতলী রাস্তার মাথার দিকে চলে যায়।

রোববার দিবাগত রাত দুটার দিকে পেকুয়া-বরইতলী সড়কের হাজীরঘোনা চড়াপাড়া (সালাহউদ্দিন ব্রিজ নামে পরিচিত) এলাকায় মাস্টার আহমদ কবিরের বাড়িতে গরু ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পেকুয়া থানা পুলিশ।

মাস্টার আহমদ কবিরের বড় ছেলে জাহেদুল কবির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার ওসি। মাস্টার আহমদ কবিরের ছোট ছেলে মনিরুল কবির রাশেদ একজন গরুর খামারি।

সম্প্রতি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের গরু চোর সিন্ডিকেটের শীর্ষ ডাকাত আলোচিত চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করে চকবাজার থানার ওসি জাহেদুল কবির।

শীর্ষ এ গরুর চোর সিন্ডিকেটের প্রধান নবী হোছাইনের অনুসারীরা তাদের লিডারকে গ্রেফতার করার ক্ষোভ থেকে ওসির গ্রামের বাড়ির গরু ডাকাতি করার গঠনা ঘটিয়ে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখার দাবি করেন স্থানীয় জনসাধারণ।

এ ব্যাপারে নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট পেকুয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটে,তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। চোরের দল দুটি গরু নিয়ে যায়। চিহ্নিত চোর ধরতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com