1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

পেকুয়ায় জামায়াত সেক্রেটারীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার জামায়াতের সেক্রেটারী ও পল্লী চিকিৎসক নুরুল কবিরের উপর পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটি।

জামায়াতে ইসলামী টইটং ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টার দিকে টইটং বাজারে মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

টইটং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জিয়াবুল হক শফিকী এর সঞ্চালনায়,সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- টইটং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনছার উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা সভাপতি হাসান শরীফ, জামায়েত নেতা মাওলানা মনজুর আলম, মাহফুজুর রহমান, নুরুল আলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবির এর সভাপতি শাহদাত হোসেন, টইটং ইউনিয়ন ছাত্র শিবির এর সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা সেক্রেটারী নুরুল কবির এর উপর সন্ত্রাসীরা হামলা করেছেন।হামলার সময় ২দিন পার হলেও,এখনো হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেননি প্রশাসন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত সহ জড়িতদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্হা না নিলে, জামায়াত ইসলামী পেকুয়াতে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়ে রাজপথ অচল রাখবে।
উল্লেখ্য,গত রবিবার রাত সোয়া ১১টার দিকে শালিস বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে টইটংয়ের বাজার পাড়ায় হামালার শিকার হন জামায়াত সেক্রেটারী নুরুল কবিব। মুখোশ পরিহিত দূর্বৃত্তরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com