1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

চকরিয়ায় খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ

  • পোস্টিং সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ

স্বাধীনতার ৫৫ বছরের শেষ সময়ে এসে সকল আলোচনা-সমালোচনা এড়িয়ে কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্স এইড ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্পের আওতায় প্রতিষ্ঠা হলো
কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৭নং খুটাখালী ইউনিয়নস্হ “খুটাখালী কলেজ” নামক শিক্ষা-প্রতিষ্ঠান।
বুধবার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে খুটাখালী বাজারের দক্ষিণ পাশে মহাসড়ক সংলগ্ন”খুটাখালী কলেজ এর ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,খুটাখালী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম আবুল হোছাইন,সঞ্চালনা করেন,বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এ্যার্টনী জেনারেল কুতুবউদ্দিন তুষার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ হাসিনা আহমেদ,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন-খুটাখালীর কিশলয় স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হওয়াতে শিক্ষার্থীরা শিক্ষার আলোতে আলোকিত হয়ে সারাদেশে সরকারী,বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত থাকায় এলাকার সুনাম ছড়িয়ে পড়েছে।সেক্ষেত্রে একটি কলেজ বহু আগেই হওয়া দরকার ছিল।যাই হোক এখন যেহেতু প্রতিষ্ঠা হয়েছে।সেহেতু আমার অনুরোধ থাকবে মেধাবী প্রভাষক-প্রভাষিকা নিয়োগ দিয়ে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলা।এছাড়াও কলেজের মূল কার্যক্রম শুরু হলে,তখন আমার পক্ষ থেকে কলেজটির জন্য ৫লক্ষ টাকার অনুদান বরাদ্দ থাকবে,দিব।ফ্যাসিবাদী সরকার শিক্ষার মান ধ্বংস করে দিয়েছে।তাই শিক্ষা-প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনকে আরো মনোযোগী হওয়ার আহবান জানান,পাশাপাশি দলীয় নেতাকর্মীকে নবগঠিত খুটাখালী কলেজের প্রতি সুদৃষ্টি আর সহযোগিতার জন্য আন্তরিক হতে বলেন।কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা-প্রতিষ্ঠানের বিকল্প নেই।পরিশেষে কলেজে সফলতা কামনা করেছেন তিনি।
কক্স এইড ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুর রহিম সহ ফাউন্ডেশনের অন্যন্যা দায়িত্বশীল ও সদস্যবৃন্দ এবং চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক,সদস্য সচিব এম মোবারক আলী,সাবেক অধ্যক্ষ এসএম মনজুর সহ বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী,বিভিন্ন কলেজ,স্কুল,মাদ্রাসার শিক্ষক,সাংবাদিক,এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com