1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় অপহৃত ব্যবসায়ী ১৪ দিন পর বস্তাবন্দি অবস্থায় জীবিত উদ্ধার

  • পোস্টিং সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চকরিয়ায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া ব্যবসায়ীকে ১৪ দিন পর হাত-পা বেঁধে বস্তাবন্দি করে ফেলে রাখা অবস্থায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ রবিবার সকাল আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকা থেকে জিয়া উদ্দিন কাজল (৪২) নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৬ এপ্রিল রাত আটটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। এ সময় তাকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে একদল দুর্বৃত্ত।

উদ্ধার হওয়া ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজল খুটাখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হেতালিয়া গ্রামের মৃত নূর হোসেনের পুত্র।

পুলিশ সূত্র জানায়, এই ঘটনায় অপহৃত ব্যবসায়ীর স্ত্রী নুসরাত জাহান বাদী হয়ে গত ৯ এপ্রিল চকরিয়া থানায় চারজনের নামোল্লেখ এবং আরও চারজনকে অজ্ঞাত আসামী দেখিয়ে মামলা রুজু করেন। আসামীরা হলেন- স্থানীয় শিব্বির আহমদ, মো. সালাহ উদ্দিন, মো. আলী প্রকাশ আলী আহমদ ও মো. মিন্টু।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, পূর্ব বিরোধের কারণে খুটাখালী স্টেশনের মসজিদের সামনে থেকে অপহরণ করা হয়। এ সময় অপহরণকারীরা দুটি মোটরসাইকেল যোগে এসে  ব্যবসায়ী কাজলকে অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মামলা রুজু করা হলে পুলিশ তাকে উদ্ধারে ব্যাপক তত্পরতা শুরু করে। অবশেষে অপহরণের ১৪ দিন পর তাকে হাত-পা বেঁধে বস্তাবন্দি করে মহাসড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের তত্পরতায় সফলতা আসে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com