1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

পেকুয়ায় জব্দকৃত মাছ ৪লাখ টাকায় নিলাম

  • পোস্টিং সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় তিনটি ডাম্প ট্রাক ভর্তি মাছ জব্দ করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী স্টেশনে পেকুয়া থানা পুলিশ গাড়িসহ মাছ জব্দ করেন।

আজ সোমাবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী মাছগুলো নিলামে দেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরাসরি সর্বোচ্চ ডাককারী ৪লাখ টাকায় মাছগুলো ক্রয় করেন। মাছ ব্যবসায়ীদের ধারণা জব্দকৃত মাছের আনুমানিক মুল্য ৬লাখ টাকা হবে।

জানাগেছে, বর্তমানে সাগরে সব ধরণের মাছ আহরণে ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারের এ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সিন্ডিকেট মগনামা জেটিঘাট থেকে গভীররাতে ডাম্পট্রাক ভর্তি করে মাছ পাচার করে আসছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী বলেন, ৪লাখ টাকায় জব্দকৃত মাছ নিলাম দেওয়া হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণে দুই লক্ষ টাকা মাছের মালিককে দিয়েছি। বাকি টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে।
তিনি আরো বলেন, ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা সম্পুর্ণ নিষেধ রয়েছে। এরপরেও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাছ পাচারের চেষ্টায় জড়িত রয়েছে। ভবিষ্যতে যারা এ ধরণের কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com