1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ব্যবসায়ী পরিবারের বসতবাড়ি ভস্মীভূত।। কোটি টাকার সম্পদ ছাই

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চকরিয়া পৌর সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ ব্যবসায়ী পরিবারের কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।

মঙ্গলবার শেষ বিকেলে আকস্মিক আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে একে একে তিনটি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত কোটি টাকায় সহায়-সম্পদ ভষ্মিভুত হয়ে নিঃস্ব হয়ে গেছে মধ্যবিত্ত এই তিন ব্যবসায়ী পরিবার। পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গাস্থ মিয়াজী পাড়ায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত অগ্নিকাণ্ডস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আশপাশের অন্তত ডজনেরও বেশি বসতবাড়ি রক্ষা পায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মিয়াজি পাড়ার বাসিন্দা জামাল উদ্দিন, হেফাজ উদ্দিন ভুট্টো ও বেলাল উদ্দিন। তিনজনই পৌরশহরের ব্যবসায়ী।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা কেউই বলতে পারছেন না। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আমার একান্নবর্তী পরিবারের অন্তত অর্ধ কোটি টাকার সহায়-সম্পদ পুড়ে নিঃস্ব হয়ে পড়েছি। একইভাবে অন্য দুই পরিবারও নিঃস্ব হয়ে গেছে সর্বস্ব হারিয়ে।

আগুনে তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে অকুস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

এ ব্যাপারে ইউএনও বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। ##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com