1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

বন্যহাতির আক্রমণে চকরিয়ার এক নারী শ্রমিক নিহত

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা উপজেলার সীমান্তবর্তী লামা ফাঁসিয়াখালী এলাকায় শস্য খেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ঝর্ণা আক্তার (৩২) নামে চকরিয়ার এক দিনমজুর নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়ার বাসিন্দা ঝর্ণা আক্তার (৩২) তার বাড়ির পার্শ্বস্থ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খিলকাটা এলাকায় অন্যের শস্য খেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা আক্তার দক্ষিণ ঘুনিয়া এলাকার সাবের আহমদ এর স্ত্রী ও মোঃ নুরুল কবিরের মেয়ে।

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারের বরাত দিয়ে তিনি জানান, ঝর্না আক্তার দিন মজুরির কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে শস্য ক্ষেতে কাজ করার সময় অতর্কিত একটি বন্যহাতি এসে তাকে শুঁড় দিয়ে আছড়ে পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমনে এক নারীর মৃত্যুর বিষয়টি জেনেছেন। ঘটনাস্থল চিহ্নিত করে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com