1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় বৈদ্যুতিক মটর চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ঘরের ভিতরের থাকা পানির মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎ তারে জড়িয়ে আব্দুল মন্নান (২৮) নামের এক চোরের মৃত্যু হয়েছে। এসময় বাবুল পালিয়ে যায়।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অলিবাপের পাড়া বাদশা বাড়িতে এঘটনা ঘটেছে।

নিহত-আব্দুল মন্নান (২৮) উপজেলার সাহারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা জাফর আলম মিস্ত্রীর ছেলে।পালিয়ে যাওয়া বাবুল পূর্ব বড় ভেওলা ইউপির ৯নং ওয়ার্ডের বুড়িপাড়ার ইব্রাহিম ডাকাতের ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ। তিনি বলেন-পানি মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎ তারে জড়িয়ে চোরটি মারা গেছে।তার সঙ্গী বাবুল সহ আরো কয়েকজন লোক ছিল।এই চোর সিন্ডিকেট বিভিন্ন এলাকায় প্রতিরাতে চুরি করে যাচ্ছে।

ঘরের মালিক বাদশা সংবাদকর্মীদেরকে জানান,গত সোমবার দিবাগত রাতে তার পরিবার সকালে উঠে প্রতিদিনের ন্যায় মটর দিয়ে পানি উঠাতে মটরের সুইস টিপ দিলে মটর চলছে না আমাকে জানান।তখন আমি শুয়া থেকে একই ভাবে মটরের সুইস দিয়ে দেখার পর মটর চালু না হওয়াতে আশপাশে দেখতে গিয়ে মৃত অবস্থায় একজনে মেশিনে হাত থাকা অবস্থায় দেখে স্থানীয় লোকজন ও মেম্বারকে জানায়।

পরে মেম্বার ও চৌকিদার মারফত পুলিশকে জানানো হয়।পরে বিষয়টি থানার ওসিকে জানালে,তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছেন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com