1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

পেকুয়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর পা ভাঙালো স্বামীঃ আহত হলো মেয়েও

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের পেকুয়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকায় হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম লতিফা আক্তার (২৫)। তিনি ওই এলাকার হেলাল উদ্দিন এর স্ত্রী। লতিফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লতিফার স্বজনেরা জানান, মধ্যযুগীয় কায়দায় তাকে পেটানো হয়েছে। লাঠির আঘাতে তাঁর বাম পায়ের হাড় ভেঙে গেছে। চমেক হাসপাতালে আজ (শুক্রবার) পায়ের অস্ত্রোপাচার হয়েছে। অভিযুক্ত হেলাল উদ্দিন হাজির বাড়ির ছিদ্দিক আহমদের পুত্র।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার স্বামী-স্ত্রী দম্পতির মধ্যে ঝগড়া হয়। এসময় হেলাল উদ্দিন উত্তেজিত হয়ে তাঁর স্ত্রী লতিফাকে লাঠি দিয়ে নিষ্টুরভাবে পেটাতে থাকে। পিটিয়ে সারা শরীর থেঁতলে দিয়েছে। লাঠির আঘাতে বাম পায়ের হাড় ভেঙে গেছে। মাকে বাঁচাতে গিয়ে তাঁদের ৮বছর বয়সী মেয়ে মিসফাহুল জান্নাতও গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা মা-মেয়ে দুজনকে চমেক হাসপাতালে রেফার করেন।

লতিফার ছোট ভাই পারভেজ আজাদ বলেন, তাঁর ভগ্নিপতি হেলাল উদ্দিন ব্যবসার জন্য তাদের পরিবারের কাছে ১২ লাখ টাকা যৌতুক দাবি করেন। এর আগে বোনকে সুখে রাখার জন্য তাঁরা সাধ্যমতো টাকা দিয়েছেন। গত কয়েক দিন ধরে হেলাল মোটাঙ্কের টাকা দাবি করলে তাঁরা দিতে পারেন নি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর বোনকে পিটিয়ে গুরুতর আহত করে এবং একটি পা ভেঙে দেয়। ভাগ্নি মিসফাহুল জান্নাতের অবস্থাও আশঙ্কাজনক। তাঁর মেরুদণ্ডে গুরুতর জখম রয়েছে।

জানাগেছে, গত দশ বছর আগে হেলাল উদ্দিন এর সঙ্গে একই ইউনিয়নের জানআলী মুড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে লতিফা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁরা তিন সন্তানের জনক জননী।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com