1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত, আহত ১

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে জামায়াত নেতা  মো. আরিফ হোসেন (৩৫) নিহত এবং তার চাচাত ভাই খাইরুদ্দিন (৪০) গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাসিমারকাটা সিকাদার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ ঘাতক সুজনকে গ্রেপ্তার করেছে।

নিহত আরিফ ওই এলাকার আলতাফ হোসেন চৌধুরীর ছেলে ও অপর আহত খাইরুদ্দিন জামাল উদ্দিনের ছেলে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। তাছাড়া আরিফ কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের ৬ নম্বর ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, নিহত আরিফ ও তার চাচাতো ভাই খাইরুদ্দিনসহ স্থানীয় ছোয়ালিয়াপাড়া স্টেশন থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন সুজন (৩৬) ঘর থেকে ছুরি নিয়ে বের হয়ে আরিফ ও খাইরুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে আরিফ মারা যায়। পরে তাকে ও আহত খাইরুদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরিফকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত খাইরুদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

জানা যায়, জমিজমা নিয়ে তাদের পূর্বশত্রুতা ছিল।  ঘাতক সুজন বিদেশ ফেরত এক যুবক। তার টমটম গ্যারেজ ও মুরগী ফার্মের ব্যবসা রয়েছে বলে স্থানীয় লোকজন জানায়।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নিহত আরিফের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার পেটে ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতক সুজনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।  ##

ইবনে আমিন
চকরিয়া, কক্সবাজার
মোবাইল : ০১৭১১-২৭৯৭৪৫

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com