1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী মনির নিহত

  • পোস্টিং সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় মাছ ব্যবসার লভ্যাংশ বিরোধে জেরে ব্যবসায়ী পার্টনারের ছুরিকাঘাতে মনির আহমদ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের বাজার পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত-মনির আহমদ (৩৮) ওই এলাকার বাসিন্দা।
খুনিরা হলেন-একই এলাকার মোঃ আজাদ বাবু (২০) ও তার ভাই মো. মারুফ (২৫)। ঘটনার পর দুজনই পলাতক।
মাছ ব্যবসায়ীদের বরাত দিয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ নুরুছ শফি জানান, মনির ও আজাদ বাবু দুইজনই পার্টনার হয়ে দীর্ঘদিন মাছের ব্যবসা করেছেন।ব্যবসার হিসাব-নিকাশে লভ্যাংশের টাকার প্রতারণার দায়ে মনির তাকে বাদ দেন।ফলে আজাদ বাবু ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার আজাদ ও তার ভাই মারুফ মনিরের বাড়িতে এবিষয়ে তর্কাতর্কি করে।তর্কাতর্কির এক পর্যায়ে আজাদ পকেট থেকে ছুরি বের করে মনিরের বুকে উপর্যুপরি আঘাত করলে,মনির মাটিতে লুটিয়ে পড়ে।চিকিৎকারের আওয়াজ শোনে স্থানীয়রা দৌঁড়ে যেতেই খুনিরা পালিয়ে যায়।পরে আহত মনিরকে ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এসময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রিয়াসাদ আজিম মনিরের বুক আর পেটে ছুরিকাঘাত দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমক হাসপাতালে রেফার করেন।আহতকে চট্টগ্রামে নেওয়ার পথে সে মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘মনির আহমদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে আছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com