1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

খুটাখালীতে এসআই পরিবহন গাড়ীর ধাক্কায় এস.কের ম্যানেজারের মৃত্যু

  • পোস্টিং সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহি এসআই পরিবহন গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি খুটাখালীস্হ এসকে ঋণদান এনজিও সংস্থার ম্যানেজার বলে জানা গেছে।

রবিবার (২৫ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ মেদাকচ্ছপিয়া ঢালায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত-নজরুল ইসলাম (৩৭) চট্টগ্রামের মিরসরাইর পূর্ব দূর্গাপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার এসআই জিয়া উদ্দিন। তিনি স্হানীয়দের বরাত দিয়ে জানান-নজরুল ডুলাহাজারা থেকে মোটরসাইকেল চালিয়ে খুটাখালী এসকে ঋণদান এনজিও তার অফিসে যাচ্ছিলেন।এমতাবস্থায় পিছন থেকে আসা কক্সবাজারমূখি যাত্রীবাহি এসআই পরিবহন গাড়ী ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কা লাগলে,সে ছিটকে সড়কে পড়ে যায়।এসময় সে ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।তবে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com