1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

ডুলাহাজারা সাফারি পার্কে মারা গেল অসুস্থ নীল গাইয়ঃ ১মাসে ২প্রাণীর মৃত্যু

  • পোস্টিং সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারী পার্কে অযত্ম চিকিৎসার ফলে মারা গেল নীলগাই। এক মাসে দুটি প্রাণীর মৃত্যু হলো এ পার্কে।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাফারী পার্কের ভেটেরিনারি হাসপাতালে ঘটেছে এ ঘটনা। মারা যাওয়া নীল গাইটি স্ত্রী লিঙ্গের হলেও দেখতে প্রায় বয়স্ক ধরণের।

স্থানীয়রা জানান,সাফারি পার্কের কর্তাবাবুদের চরম অবহেলা,অযত্ম ও নীলগাইটির রোগ নিরূপন কাজ ধীরগতির হওয়াতে আজ দর্শনার্থী নজর কাড়ানো নীল গাইটির মৃত্যু মারা গেছেন।

এবিষয়ে সাফারী পার্কের ভেটেরিনারি হাসপাতালের সার্জন খাতেম জুলকার নাইন বলেন-চিকিৎসা ও যত্মের অবহেলা হয়নি,করেনি।
মূলতঃ-গত ১১ মে পঞ্চগড় থেকে আহত অবস্থায় নীল গাইটি ১৫ মে পার্কে আনা হয়েছে। আনার পর দেখা যায় নীল গাইয়ের পা-সহ শরীরের বিভিন্ন স্হানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।এছাড়াও পায়ের জযেন্ট ভেঙে তরল পদার্থ বের- নির্গত হওয়ায়,ওই স্হানে ক্ষত হয়। ক্ষত জায়গায় মারাত্মক ভাবে জীবানু ঢুকায় প্রাণীটির ব্যাপক ক্ষতি শিকার হয়েছে। ফলে রোগ প্রতিরোধের সক্ষমতা হারিয়েছে। রোগ নির্ণয়ের পর দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পরও নীল গাইটির মৃত্যু হয়েছে।

শনিবার সকালে নীল গাইটির মৃত্যু হলে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আরিফ উদ্দিন ও আমি (ভেটেরিনারি সার্জন) উপস্থিত থেকে ময়নাতদন্তের কাজ শেষ করি এবং নমুনা সংগ্রহের পর দুপুরের দিকে পার্কের ভিতরেই পশুটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। তবে সংগ্রহিত নমুনা টেষ্টের জন্য ঢাকা ল্যাবে পাঠানো হয়েছে।

উল্লেখ্য- পহেলা মে চিকিৎসাধিন অবস্থায় ৪ মাসের মাতৃহীন একটি হাতি শাবকও মারা গিয়েছিল এ পার্কে।
এবিষয়ে জানতে সাফারি পার্কের রেঞ্জ-কর্মকর্তা মনজুর আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com