1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • পোস্টিং সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে হুরে জান্নাত রাফি নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে বাড়ীর পার্শ্বস্থ কালভার্টের সম্মুখস্থ পানিতে ডুবে মারা যায় রাফি। রাফি সাহারবিল ইউনিয়নের কোরালখালী নিবাসী রাসেল উদ্দিন এর মেয়ে।

জানা যায়, সকালে বৃষ্টির পানি দেখতে গিয়ে পা পিছলে কালভার্টের পানিতে পড়ে ডুবে মারা যায় রাফি। পরে স্থানীয় লোকজন শিশু রাফিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com