1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

খুটাখালীতে ১৫৫২ জনের মাঝে ভিজিএফ চাউল বিতরণ সম্পন্ন

  • পোস্টিং সময় : সোমবার, ২ জুন, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ

সমগ্র দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে হতদরিদ্র ১৫৫২ জন উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাউল বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার ( ২ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুটাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ করা হয়।

চাউল বিতরণ উদ্বোধন করেন-খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদের।

চাউল বিতরণের তথ্য দিয়ে প্রশাসনিক কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের জানান-প্রতি বছরের ন্যায় এবারও সমগ্র দেশে সরকার কর্তৃক ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাউল বিতরণের ঘোষণা দেয়। প্রতিটি ইউনিয়ন পরিষদে জনসংখ্যা অনুপাতে সুষম বন্টন অনুসারে চাউল জেলা,উপজেলা প্রশাসনের মাধ্যমে পাঠিয়েছেন সরকার। এই ধারাবাহিকতায় খুটাখালী ইউনিয়নের ১৫৫২জন হতদরিদ্র লোকের মাঝে পরিষদ কর্তৃক চাউল বিতরণ সম্পন্ন করেছি। প্রতি উপকারভোগীকে ১০কেজি করে চাউল দেওয়া হয়েছে।
বিতরণকালে ইউপি সদস্য /সদস্যা, দফাদার, চৌকিদার, উদ্যোক্তা,সাংবাদিকসহ উপজেলার মনিটরিং অফিসার উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com