1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

  • পোস্টিং সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

বাবা মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে
শফিকুল ইসলাম(২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার পবিত্র ঈদুল আজহা’র দিন শেষ বিকেলে চকরিয়া পৌরসভার সবুজ বাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিকুল ইসলাম উপজেলার মানিকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাঈলের ছেলে এবং পেশায় একজন মোবাইল মেকানিক বলে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, শফিকুল ইসলাম মাসুদ পৌর শহরের সবুজবাগ মিয়াজি ভবনের ২য় তলায় এক বন্ধুর বাসায় অবস্থান করে মোবাইলের দোকানে মেকানিকের কাজ করতো। বিগত কিছুদিন যাবত শফিকুল চকরিয়া পৌরশহরে নিজে দোকান দেয়ার জন্য পরিবার থেকে ১লাখ টাকা চায়। টাকা না দিলে সে আত্মহত্যা করবে বলেও পরিবারকে ভয় দেখায়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, ‘পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার মিয়াজী ভবনের দ্বিতীয় তলার একটি ফ্লাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে শফিকুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মাহত্যা বলে ধারনা করছে পুলিশ।

এদিকে পরিবারের আর্থিক অবস্থা দূর্বল হওয়ায় এবং মাসুদের কৃষক বাবার পক্ষে এক লাখ টাকা যোগাড় করে দিতে সময় ক্ষেপণ হওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে বলে মাসুদের চেনাজানা লোকজন ধারনা করছেন।##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com