1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল

পেকুয়ায় ইদুঁর নাশক ট্যাবলেট খেয়ে কিশোরের মৃত্যু

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট (ইঁদুর নাশক ট্যাবলেট) খেয়ে মো. সোহেল (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বটতলিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
সোহেল ওই এলাকার মো.কালুর ছেলে।বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, সোমবার রাত ৯টার দিকে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়ে সোহেল। তাঁর মুখ দিয়ে গন্ধ আসছিল। সোহেলকে তাঁর স্বজনরা দ্রুত পেকুয়া নুর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চমেক মারা যান সোহেল। তবে কী কারণে তিনি ট্যাবলেট খেয়েছে জানিনা। তিনি পেশায় দিনমজুর।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নুর হাসপাতালের ডিরেক্টর ডাঃ মুজিবুর রহমান বলেন, রাতে মুমূর্ষু অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করে। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছি তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়েছে। এ ধরণের ট্যাবলেট মারাত্বক মৃত্যু ঝুঁকি থাকে। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জিয়াউল হক জিয়া
মোঃ-০১৮১১-২০০৫৭৭

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com