1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় আঞ্চলিক সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত নারীর লাশ উদ্ধার

  • পোস্টিং সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় আঞ্চলিক সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত বুলবুল আক্তার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকার স্থানীয় লোকজন আনোয়ারা – বাঁশখালী- চকরিয়া(এবিসি) আঞ্চলিক  সড়কের পাশে ওই নারীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন চকরিয়া থানার এসআই আবুল খায়ের। তিনি জানান, ওই নারীর পেটে, পায়ে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।  নিহত বুলবুল আক্তার বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার আবদুল করিমের মেয়ে ও একই এলাকার আবদুল গফুরের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এবিসি সড়কের পূর্বপাশে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানা পুলিশেকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। চকরিয়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার অভিজিৎ দাশ ও থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাত করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com