1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

আলীকদমে নিহত পর্যটকের লাশ আনতে যাওয়া অ্যাম্বুলেন্সে ডাকাতি চকরিয়ায়, গ্রেপ্তার-১

  • পোস্টিং সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ আলীকদম পার্বত্য উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় নিহত পর্যটকের লাশ আনতে যাওয়া স্বজনবোঝাই অ্যাম্বুলেন্সে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার ভোররাতে চকরিয়া-লামা-আলীকদম সড়কের রিংভং রিজার্ভ ফরেস্টের শেষ সীমানায় অবস্থিত চকরিয়া ও লামা উপজেলার সীমানা নির্ধারণকারী ব্রীজের চকরিয়া অংশে গাছ ফেলে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকাবাসী এক ডাকাতকে আটক করে উদ্ধারকৃত দুইটি মোবাইলসহ পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, চকরিয়া থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আলীকদম থেকে পর্যটকের লাশ আনতে যাচ্ছিলেন আত্মীয় স্বজনরা। কিন্তু ডাকাতদল কর্তৃক চকরিয়া ও লামা উপজেলার সীমানা নির্ধারণকারী ব্রীজের চকরিয়া অংশে গাছ ফেলে দেওয়া ব্যারিকেডে আটকা পড়েন। এসময় ৫/৭ জনের ডাকাতদল অস্ত্রের মূখে জিম্মি করে অ্যাম্বুলেন্সের যাত্রীদের নগদ টাকা, কয়েকটি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতির পর ডাকাতেরা নির্বিঘ্নে পালিয়ে যায়। তবে ডাকাতদলে থাকা আরাফাত নামের এক ডাকাত ঘটনার সময় লুট করে নেওয়া একটি মোবাইল গোপনে সরিয়ে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখে। সেই মোবাইল খুঁজতে আরাফাত সকালে ফের ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় জনগণের সন্দেহ হলে তাকে আটক করে পিটুনি দিতে থাকে তারা। এ সময় অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনার সাথে আরাফাত নিজেসহ বেশ কয়েকজন অংশ নেয় বলে স্বীকার করে এবং তাদের নাম-ঠিকানা প্রকাশ করে দেয়। এ সময় দুটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সেই মোবাইলসহ ধৃত আরাফাতকে পুলিশের কাছে সোপর্দ করে জনতা। সে চকরিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদীয়া পাড়ার আবুল কালামের ছেলে।

আরাফাতের দেওয়া তথ্যানুযায়ী অ্যাম্বুলেন্স ডাকাতিতে আরও যারা অংশ নেয় তারা হলেন-ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূলের ছাদেক, উচিতার বিলের ফারুক, আরিফ, সাগর ছাড়াও বেশ কয়েকজন। তবে পুলিশের দাবি, এটি ডাকাতির পর্যায়ে পড়ে না। নিছক ছিনতাইয়ের ঘটনা ছিল।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান- ‘চকরিয়া-লামা-আলীকদম সড়কের চকরিয়া অংশে অ্যাম্বুলেন্সে ডাকাতি নয়, ছিনতাই হয়েছিল। সেই ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় আটককৃত একজনকে গ্রেপ্তার দেখিয়ে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি মোবাইলও। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণসহ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com