1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল

অধ্যাপক এনামুল হক মঞ্জু, মোঃ গোলাম কবির ও মাওলানা আবদুল করিম জমজম হাসাপাতালের নয়া কর্মকর্তা 

  • পোস্টিং সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ার ঐতিহ্যবাহী জম জম হাসপাতালের পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সম্প্রতি লোহাগাড়া উপজেলার চুনতিস্থ হোটেল মিডওয়ে ইন এ হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত ইজিএম এ সভাপতিত্ব করেন জমজম হাসাপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চকরিয়া পেকুয়ার  সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মঞ্জু। পবিত্র কোরআন হাকিম থেকে তেলাওয়াত করেন জমজম হাসাপাতালের পরিচালক জি.এম রুকুন উদ্দীন । স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক এনামুল হক মঞ্জু । হাসপাতালের আয় ব্যয় সহ বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিম । এতে উপস্থিত শেয়ারহোল্ডারগণ বিভিন্ন প্রশ্ন উত্তর ও আলোচনা পর্যালোচনা মাধ্যমে প্রাণবন্ত পর্যালোচনা  অনুষ্ঠিত হয় । পরিচালক এবং শেয়ার হোল্ডারদের মধ্য হতে মোহাম্মদ সিরাজুল ইসলাম, জি,এ,এম আশেক উল্লাহ, আবুল আহমদ, এহছানুল আনোয়ার, মোঃ গোলাম কবির প্রমুখ বক্তব্য রাখেন ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক এনামুল হক মঞ্জু বলেন, জমজম হাসাপাতাল কক্সবাজার ও দক্ষিণ অঞ্চলের সর্বপ্রথম বেসরকারী হাসপাতাল । এই হাসপাতালের সেবার মান ও ঐতিহ্য সর্বমহলে সমাদৃত। এই হাসপাতালের সুনাম ধরে রাখতে হলে ডাক্তার নার্স এবং কর্মচারীদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে । তাছাড়া হাসপাতালের পরিচালক ও শেয়ার হোল্ডারদের ঐক্যবদ্ধভাবে হাসপাতালের উন্নত সেবা নিশ্চিত করার জন্য  অগ্রণী ভূমিকা রাখতে হবে ‌ । ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী হাসপাতালকে যেন প্রাইভেট মেডিকেল কলেজ করা যায় তার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে । হাসপাতালে আরও প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের অত্যাধুনিক সেবা দানকারী হাসপাতাল হিসাবে পরিণত করতে হবে । জি,এ,এম আশেক উল্লাহ বলেন আমরা সকলেই চিকিৎসা সেবার মান উন্নয়নের মাধ্যমে এই হাসপাতালকে জনগণের  দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য  ঐক্যবদ্ধভাবে কাজ করব । সভার দ্বিতীয় অধিবেশনে আগামী ০৩ বছরের জন্য শেয়ারহোল্ডারগণ ১৩ জন পরিচালক নির্বাচন করেন ।

১৩ জন পরিচালক হলেন:
০১। অধ্যাপক এনামুল হক মঞ্জু ।
০২। ডাঃ মোহাম্মদ কামাল হোসাইন ।
০৩। মোঃ সিরাজুল ইসলাম ।
০৪। মোহাম্মদ গোলাম কবির ।
০৫। মাওলানা মোঃ আব্দুল করিম ।
০৬। জি,এম রুকুন উদ্দীন ।
০৭। কৃষিবিদ শামসুদ্দিন আহমদ  ।
০৮ । জালাল আহমদ  ।
০৯। জাকারিয়া মোঃ শাহাব উদ্দিন ।
১০। এহসানুল আনোয়ার ।
১১। আ.ন.ম. শহিদুল ইসলাম  ।
১২। এস এম ফখরুল আনাম  ।
১৩। শহিদুল আনোয়ার হক ।
বিশেষ সাধারণ সভা শেষে বিকেলে হোটেল মিডওয়ে ইনে নব- নির্বাচিত ১৩ জন পরিচালক নিয়ে ১ম বোর্ড সভা অনুষ্ঠিত হয় । উক্ত বোর্ড সভায় অধ্যাপক এনামুল হক মঞ্জুকে চেয়ারম্যান, মোঃ গোলাম কবিরকে এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও, মোঃ সিরাজুল ইসলামকে ভাইস-চেয়ারম্যান, মাওলানা মোঃ আবদুল করিমকে ব্যবস্থাপনা পরিচালক ও জি,এম রুকুন উদ্দীনকে ফাইন্যান্স ডাইরেক্টর নির্বাচিত করা হয় ।

উক্ত মিটিং সঞ্চালনা করেন এক্সিকিউটিভ চেয়ারম্যান মোঃ গোলাম কবির ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com