1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় আ’লীগ নেতার মৃত্যু

  • পোস্টিং সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ কক্সবাজারের পেকুয়া উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৫০)।

তিনি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকার মৃত জাফর আহমদের পুত্র এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

রবিবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে বানৌজা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাছির উদ্দিন হেঁটে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মগনামা মুখি একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায়। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্হায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, দুর্ঘটনার কথা শুনেছি। লাশ এখনো হাসপাতালে আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com