1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

রাজাখালী-ছনুয়া সংযোগ বাঁশের সাঁকো ভেঙ্গে পড়ায় প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যে সংযোগকারী একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে পড়েছে। রবিবার গভীর রাতে ছনুয়া খালের ওপর নির্মিত সাঁকোটি হঠাৎ করে ভেঙে যায়।

প্রায় এক বছর আগে স্থানীয় কিছু উদার ব্যক্তি প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে সাঁকোটি নির্মাণ করেন। নির্মাণের পর থেকেই এটি দুই উপজেলার গুরুত্বপূর্ণ চলাচলের মাধ্যম হয়ে উঠেছিল। প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ এই সাঁকো ব্যবহার করে পারাপার হতেন।

স্থানীয়রা জানান, সাঁকোটি ভেঙে পড়ার ফলে অন্তত ১০ হাজার মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়েছে। এখন ওই এলাকার মানুষকে বিকল্প পথ ধরে দীর্ঘপথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

ছনুয়া ইউনিয়নের ছেলবন, খুদুকখালী, নোয়াপাড়া, বালুখালী ও ছোট ছনুয়া গ্রামের শত শত শিক্ষার্থী প্রতিদিন রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়, ফৈজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, রাজাখালী বিইউআই কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতো। এখন এসব শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া অনিশ্চয়তায় পড়েছে। উঁচু এ বাঁশের সাঁকোটি পারাপারের সময় অনেকেই ভয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, খালে চলাচলকারী বড় মালবাহী জাহাজ বা সাম্পানের ধাক্কায় সাঁকোটি ভেঙে পড়েছে।সাঁকোটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com