1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

এশিয়ান কাপে বাংলাদেশ

  • পোস্টিং সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক :

স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।

গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় সি গ্রুপে শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে সাবিনা-কৃষ্ণারা।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। স্বাগতিক মিয়ানমার ৩, বাহরাইন ও তুর্কেমেনিস্তানের সমান এক পয়েন্ট। বাংলাদেশ যদি শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হেরে যায় এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জয় পায় তখন দুই দলেরই সমান ৬ পয়েন্ট হবে।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনা হবে। বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। যার কারনে আজই বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হয়ে গেলো।

১৯৮০ সালে কুয়েতে পুরুষ দল প্রথম এশিয়ান কাপ খেলে। এবার ৪৬ বছর পর সেই মঞ্চে উঠছে বাংলাদেশের নারীরা। ৫ জুলাই বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে এখন শুধুই আনুষ্ঠানিকতা। ঐ ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ যাত্রায় কোনো বাধা নেই। নারী ফুটবলে এটি দেশের সবচেয়ে বড় সাফল্যগুলোর মধ্যে একটি।

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সহযোগিতার প্রস্তাব
অস্ট্রেলিয়ায় বসবে এবারের নারী এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ নারী দলের এই ঐতিহাসিক অর্জন দেশের ফুটবলের জন্য এক নতুন মাইলফলক হয়ে রইল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com