1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল

চকরিয়ায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে ৭ বাড়ি পুড়ে ছাই

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

জিয়াউদ্দিন ফারুকঃ
কক্সবাজারের চকরিয়ায় রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে ৭ বাড়ি পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার সুরাজপুর- মানিকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাজার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই এলাকার নুরুল ইসলাম, সাইফুদ্দিন, মো. আসফাক উদ্দিন, রবিউল আলম, মো. নাছির উদ্দীন, মো. সরওয়ার আলম, মো. আবু তাহের এর বাড়ি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত লোকজন বলেন, ৭ বাড়ি পুড়ে যাওয়ায় তাদের প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাউল ও দুটি কম্বল, দুই বান টিন, ও ৬ হাজার টাকা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com