1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে; দু’জন নিহত আহত ৩৫

  • পোস্টিং সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গেলে দু’জন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ ফারুক(২৭) ও নোয়াখালী জেলার সদর থানার সোনাপুর তাজমাহতাবপুর বায়তুল আশ্রাফ এলাকার আশরাফুল হকের ছেলে শেখ ওবায়েদ এনাম(১৯)। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গয়ালমারা এলাকায় পৌঁছালে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের কিছু অংশ খাদের পানিতে ডুবে যায়। এ সময় অনেক যাত্রী বাসের জানালা দিয়ে বেরিয়ে পড়েন। বাসের প্রায় ৪০ জন যাত্রীর সবাই কমবেশি আহত হয়েছেন।

চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন বলেন, ‘হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ারসার্ভিসের কর্মীরা টানা দুই ঘন্টা উদ্ধার অভিযানে অংশ নিয়ে অনেক যাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয়। এসময় দুজনকে মৃত ও ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ দুটোর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com