জিয়াউল হক জিয়াঃ
চকরিয়ার খুটাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শনিবার (৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটি খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ আলম এর সভাপতিত্বে,সদস্য সচিব আকতার কামাল এর সঞ্চালনায়,সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সবাই দীর্ঘ সতের বছর আন্দোলন, সংগ্রাম,লড়াইয়ে মামলা-হামলা,অত্যাচারের শিকার হয়েছিলাম। এভাবে ৩৬ জুলাইয়ে সবচেয়ে বেশী বিএনপির জীবন বিসর্জন দেওয়া ছাত্র-নেতাকর্মীদের লড়াইয়ে অবশেষে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সক্ষম হয়। এইজন্য বলি আমাদের আছে রাষ্ট্র আর দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের আছে দীর্ঘ সতের বছর নির্যাতনের শিকার মরহুমা বেগম খালেদা জিয়া ও আমাদের আছে তারুণ্যের প্রতীক তারেক রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল্লাহ”সংযোজন করেন।সরকার পরিচালনাতে ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস স্হাপন করেন।সকল ধর্মাবলম্বীদেরকে স্বাধীনভাবে চলাফেরা সহ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে দেন খালেদা।সুতরাং গৌরবময় রাজনৈতিক দল হলো বিএনপি।তাই আমরাও গণতন্ত্রের রক্ষার জন্য কাজ করি,করছি ও করবো বলেই দেশের জনগণ এখনো আমাদের সাথে আছেন,থাকবেন আমার বিশ্বাস বিধায় উন্নয়ন হচ্ছে বিএনপির বিকল্প নাম।বিএনপি মানে গণতন্ত্র রক্ষাকবচ দল। এইজন্য বিএনপি বা আমরা জাতির স্বার্থের ঐক্য চাই,রাষ্ট্রীয় স্বার্থের ঐক্য চাই,দেশের মানুষের কল্যাণ চাই বলেই,এখন আমাদের একটাই শ্লোগান” সবার আগে বাংলাদেশ।
পরিশেষে তিনি বলেন-খুটাখালী ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচনের পরে কাউন্সিলের মাধ্যমে ভোটাভুটির মধ্যে দিয়ে গঠন করা হবে। ইউনিয়নের মহিলা দল খুবই স্মার্ট,শক্তিশালী। আমি মহিলা দলের কার্যক্রমে সন্তুষ্ট। তবে পুরুষেরা মহিলাদের চেয়ে পিছিয়ে আছে। যদিও আগামী ২১ তারিখের পর নির্বাচনী প্রচার শুরু হবে। তার আগেই প্রতি ভোটারদের বাড়ি-ঘরে গিয়ে সালাম, লিফলেট বিতরণসহ বিএনপির ত্যাগ আর উন্নয়নের দিক দেখিয়ে ধানের শীর্ষ মার্কায় তথা আমার জন্য ভোট চাইতে হবে। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের এমন পরিশ্রম আর ত্যাগ শিকার করলেই আমার বিশ্বাস খুটাখালীতে আমরা শতকরা সত্তরভাগ ভোট পাব।
দোয়া মাহফিলে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলী,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এস.এম মনজুর,উপদেষ্টা ডাঃ শফিউল আলম,জাফর আহমদ সহ উপজেলা যুবদল,শ্রমিকদল,কৃষকদল,ছাত্র দলের কিছু নেতাকর্মী এবং ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক,সদস্য সাথে অঙ্গ সংগঠনের প্রায় দেড় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply