1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

বেগম জিয়ার জানাজায় প্রমাণ হয়েছে তিনি এদেশের মানুষের কত আপনজন ছিলেন — সালাহউদ্দিন আহমদ

  • পোস্টিং সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ইকরাম চৌধুরী টিপু::

বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে তিনি এদেশের মানুষের কতটা আপনজন ছিলেন। এই দেশের নির্যাতিত নিপীড়িত সকল মানুষের দোয়া তিনি পেয়েছেন। সারা বিশ্বের মধ্যে এই পর্যন্ত ইতিহাসের সর্ববৃহৎ জানাজা তার নসিব হয়েছে। এতেই বুঝা যায় তিনি এদেশের মানুষের কত প্রিয় ছিলেন এবং এদেশের মানুষ কত বেশি তার উপর আস্থা রাখতেন, ভরসা রাখতেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে রামপুর মাদ্রাসা ময়দানে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এখানে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, বেগম জিয়া তার সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন ত্যাগ স্বীকার করেছেন। তিনি তার সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন কিন্ত পেয়েছেন এদেশের মানুষের ভালোবাসা। প্রতিষ্ঠা করেছেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। আদায় করেছেন এদেশের মানুষের ভোটের অধিকার। দেশের গনতন্ত্র প্রিয় মানুষ যতদিন বেঁচে থাকবে তাঁর ত্যাগকে মূল্যায়ন করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com