1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

চকরিয়ায় মুমূর্ষু সাংবাদিক হান্নান শাহ’কে আর্থিক সহায়তা দিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়ায় দীর্ঘদিন ধরে জঠিল রোগের আক্রান্ত ও
গুরুতর অসুস্থ কর্মরত সাংবাদিক এস এম হান্নান শাহ’কে আর্থিক সহায়তা দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন।
মঙ্গলবার (৬ জানুয়ারী) দুপুরে ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন নিজ উদ্যোগে সাংবাদিক এস এম হান্নান শাহ’র কন্যার হাতে ১০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি অসুস্থ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি হান্নান শাহ’র দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

এ মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক এম আর মাহমুদ ও চকরিয়ায় কর্মরত সাংবাদিক মনসুর আলম রানা। তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসুস্থ সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন সাংবাদিক এস এম হান্নান শাহ। সম্প্রতি তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার ১৫ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আইসিইউতে স্থানান্তরের অপেক্ষায় রাখা হয়েছে, যা নিয়ে পরিবার ও স্বজনদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।
অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে হান্নান শাহ’র পরিবারকে। এমন দুঃসময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীনের এই মানবিক সহায়তা পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ বলেন-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাধুবাদ জানান।অতিথির রেকর্ড ভঙ্গ করে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্হাপন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com