1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল

চকরিয়ার সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতার পিতার জানাজায় সালাহউদ্দিন আহমদ

  • পোস্টিং সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আ’লীগের প্রভাবশালী নেতা মোঃ আলমগীর চৌধুরী শ্রদ্ধেয় পিতার জানাজার নামাজে হাজির হয়ে নামাজ আদায় সহ আত্মার মাগফিরাত কামনা করতে ঢাকা থেকে ছুটে এসছেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং আসন্ন জাতীয় নির্বাচনের চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীর্ষে প্রার্থী জননন্দিত জননেতা সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (১২ জানুয়ারী) দুপুর ২টায় চকরিয়া পৌরসভার মগবাজারস্হ কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তিনি।
চকরিয়া পৌরসভার করিয়াঘোনার বাসিন্দা সাবেক মেয়র মোঃ আলমগীর চৌধুরী পিতা মরহুম সিরাজুল আহমদ।মরহুম চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
জানাজা নামাজ শুরুর পূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সবাই যেন মতভেদ,প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক বন্ধন অটুট রেখে,ভাই,বন্ধু,এদেশের নাগরিক হিসেবে বসবাস করতে পারি। এ জন্য আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’প্রতিহিংসা ভালো থাকার বন্ধন ধ্বংস করে,সামাজিক আর পারস্পরিক সম্পর্কে দূরত্ব বাড়ায়।আমাদেরকে একদিন এভাবে চলে যেতে হবে।তাই সবসময় মৃত্যুর কথা স্মরণ রেখে চললে,আমাদের মধ্যে সম্পর্ক অটুট থাকবে।পরিশেষে বলবো মরহুমকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন-সবাই দোয়া করি,করবো।শ্রদ্ধা,ভক্তি,সহানুভূতি,সহনশীলতা,মানবিকতা যেন সকলের মনে ধারণ করে চলতে পারি প্রত্যেকই-প্রত্যকের জন্য দোয়া করি,করবো।এমন কথা প্রশংসায় ভাসছেন সালাহউদ্দিন আহমেদ।উপস্থিত মুসল্লীর বলে একেই নেতা,নেতা মধ্যে এমন গুনাবলি থাকার দরকার বলে মন্তব্য করেছেন।
এ সময় মরহুমের জানাজায় বিএনপি,জামায়াত,গণ-অধিকার,এনসিপি,আ’লীগের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষের ঢল নামে।
উল্লেখ্য,সিরাজ আহমদ গতকাল রবিবার রাতে চকরিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ডের কাহারিয়া ঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com