1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

এদেশের শহীদের অঙ্গিকার,গণমানুষের প্রত্যাশা একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করবো-সালাহউদ্দিন আহমদ

  • পোস্টিং সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ
যারা ভারতের পক্ষে কাজ করতেন,তারা ভারতে পালিয়ে গেছে।এখন এদেশে আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করে,বিভ্রান্তিকর রাজনীতি করছেন।কেবল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বিদেশীদের গোলামী করতে চায়।অথচ বীরদর্পে চলা ফ্যাসিবাদি সরকারের শক্তিকে বিনষ্ট করেছেন আমাদের ছাত্রজনতারা।তাই এদেশে যেন আর কোনদিন ফ্যাসিষ্টেরা ফিরে না আসে,সেই বাস্তবতা গড় তুলতে হবে।প্রতিবাদী শক্তি আর শক্তিশালী গনতন্ত্র গড়তে হলে,দরকার গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপিকে।সুতরাং বিএনপি একমাত্র দল; যারা দেশের পক্ষের শক্তি হয়ে কাজ করেন।দেশের কল্যাণ,মানুষের স্বার্থ রক্ষা,ভোটাধিকার প্রতিষ্ঠা,এদেশের গণমানুষের প্রত্যাশা পূরণ,গণতন্ত্র রক্ষার রক্ষণশীল হয়ে কাজ করার আত্মবিশ্বাসী দল হলো বিএনপি। তাই আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীর্ষে আপনারা রায় প্রদান করে,বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেলে শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বিএনপি।ফলে গণতন্ত্র মুক্তি পেয়েছে,সেই মুক্তির হাওয়াতে স্বস্তির জীবন-যাপন করবেন আপনারা ইনশাআল্লাহ।
দ্বিতীয় দিনের মত নির্বাচনী প্রচারণা করতে গিয়ে নিজে উদ্যোগে প্রতিষ্ঠা করা সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর আয়েশা হক উচ্চ বিদ্যালয়ের মাঠে পদসভায় অসংখ্য কথার মধ্যে এসব কথা বলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এবং ধানের শীর্ষ প্রতীকের মনোনিত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
পদসভা শেষ করে কাকারায় জুমার নামাজ আদায় শেষে হযরত শাহ ওমর (রা:) দরবারে জিয়ারত করেছেনছেন।
একই দিন বিকেলে চকরিয়ার বরইতলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী পথসভায় বক্তব্য রেখেছেন-সালাহউদ্দিন আহমেদ।
এসময় উপজেলা বিএনপি,ইউনিয়ন বিএনপি নেতাকর্মী ও অঙ্গ সংগঠনে নেতাকর্মী সহ এলাকার সকল পেশাজীবি মানুষ এবং পর্দাশীন অসংখ্য মহিলার উপস্থিত ছিলেন।
তবে সালাহউদ্দিন আহমেদকে দীর্ঘ একযুগ ধরে না পেয়ে এলাকার মানুষ এখন মনের তৃপ্তি মেঠাতে তিনি যেদিকে যাচ্ছেন। সেদিকে মানুষের উপস্থিতিতে ঢল নামে।এতে বুঝা যায়,ধানের শীর্ষ তথা সালাহউদ্দিন আহমেদের রেকর্ডধারি বিজয় নিশ্চিত তা বুঝাচ্ছেন জনগণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com