1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

মগনামায় লবণ শ্রমিকদের সঙ্গে সেলফি তুললেন সালাহউদ্দিন আহমদ

  • পোস্টিং সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রচারণার বের হয়ে হঠাৎ গাড়ী থামিয়ে মাঠে কর্ম ব্যস্ত লবণ শ্রমিকদের সঙ্গে সেলফি তুলছেন আর কুশল বিনিময় শেষে ভারাক্রান্ত মনে চাষীদের হতাশার গল্প শুনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ১০টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় মেহনতি লবণচাষিদের সাথে মিশে একাকার হলেন সালাহউদ্দিন।
চাষীদের হৃদয় ভাঙা বক্তব্য শোনার পরে শ্রমিকদেরকে আশ্বাস আর বিশ্বাসের সাথে প্রতিজ্ঞামূলক বলেন-আমাদের এলাকার মূল আয়ের উৎস লবণ।
আপনারা দীর্ঘ ১৮টি বছর খেয়ে না খেয়ে নিজেদের চাষ ধরে রেখেছেন।কিন্তু আপনারা ব্যয় করেছেন,হাঁড় ভাঙা পরিশ্রম করেছেন বটে ন্যায্য মূল্য লবণের দাম পাননি।অথচ বিএনপির আমলে আমরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম বলে প্রখর রৌদ্রতাপে হাঁড় ভাঙা পরিশ্রম করেও মনের স্বস্তি পেয়েছিলেন।যে আয়ে আপনার স্বাচ্ছন্দ্যেবোধ খাবার খেয়ে,সাংসারিক জীবনে সন্তানদের লেখাপড়ার খরচ বহন সহ স্বাবলম্বী হয়েছেন।তবে আটার বছরে আপনার লবণের দাম না পেয়ে,নিরাশ,হতাশ হয়ে আছেন।তাই আমার বিনীত অনুরোধ থাকবে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীর্ষ প্রতীক সর্ব্বোচ্চ ভোট বিজয় করলে,বিএনপি বা আমি আপনাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
এখন অস্থায়ী সরকার ক্ষমতায় রয়েছে। তাদের বলে আপাতত লবণ আমদানি বন্ধ করিয়েছি।’দেখুন এদেশে বিএনপি ছাড়া কোন দল এপর্যন্ত জনগণের কল্যাণ,দেশের স্বার্থে,মেহনতি প্রান্তিক চাষীদের স্বার্থে কাজ করেনি।আমার প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞা,আমি আপনাদের ছেলে,ভাই,বন্ধু হিসাবে আপনাদের স্বার্থ রক্ষায় কাজ করবো বলে চাষীদের কাজ থেকে বিদায় নেওয়ার পূর্বে নিজের জন্য,তারেক জিয়ার দোয়া আর ধানের শীর্ষ প্রতি রায় এবং সমর্থন দিতে আহবান জানিয়েছেন সালাহউদ্দিন।
উল্লেখ্য,কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন ও নারী ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com