1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

চকরিয়ায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদার গ্রেফতার

  • পোস্টিং সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়ার উপকূলীয় কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পশ্চিম কোনাখালী বাংলাবাজার এলাকা থেকে সেনাবাহিনী সদস্যরা তাঁকে আটক করেন।

দিদারুল হক সিকদার পশ্চিম কোনাখালীর শাহাদাত আলী সিকদারের ছেলে। তিনি কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এবং চকরিয়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, চেয়ারম্যান দিদারুল হক সিকদারের বিরুদ্ধে ২৪ এর জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে তিনি এলাকায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি টীম তাঁকে আটক করে চকরিয়া থানায় হস্তান্তর করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com