জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ায় মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী ট্রাকগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ নুরুল হোসেন প্রঃ মনু (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টা ৪৫মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় এ র্দুঘটনা ঘটেছে।
নিহত-নুরুল হোসেন প্রঃ মনু (২৮) কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানান-কক্সবাজার দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা একটি গাড়ী ধাওয়া করে।এমতাবস্থায় ঘটনাস্থল মেদাকচ্ছপিয়া ঢালায় পৌঁছালে কক্সবাজারমুখী একটি ট্রাকগাড়ীর সামনের একপাশে ধাক্কায় খেয়ে রাস্তায় পড়ে গিয়ে মোটরসাইকেলের একলোক মারা গেছে,এসময় আরেক লোক আহতাবস্থা পালিয়ে গেছে।তাছাড়া আমরা মহাসড়কের পাশে সবুজ ঘাসে কিনারায় ছিটকে পড়া ইয়াবা কুড়াচ্ছি বলে জানিয়েছেন।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ইনর্চাজ) মাহবুবর রহমান র্দুঘটনার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানায়,বেলা পৌন বারোটার দিকে চট্রগ্রামমুখী মোটরসাইকেল (যার নং-ঢাকা মেট্রো ল-৬০-১২৬৮) সাথে কক্সবাজারমুখী দশটি নতুন মোটরসাইকেল ভর্তি ট্রাক (যার নং-চট্রগ্রাম গ-০৫-০০৬৩) গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেল আরোহীর দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান।অপর মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছে।আমরা প্রত্যক্ষদর্শীদের কথামতে মোটরসাইকেলটি তল্লাশী করে ব্যাগ থেকে ত্রিশ হাজার পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।
ইনজার্জ আরো জানায়-স্হানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ায় এই র্দুঘটনা ঘটেছে।তবে পুলিশ মাদকদ্রব্য অধিদপ্তরের কাউকে দেখেনি।র্দুঘটনার কবলিত মোটরসাইকেল থেকে ত্রিশ হাজার পঞ্চাশ পিস ইয়াবা পাওয়া গেছে।খবর পেয়ে পুলিশ গিয়ে র্দুঘটনা কবলিত গাড়ী জব্দ করি। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।তাছাড়া পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীর সন্ধান নিতে কৌশলগতভাবে প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।
Leave a Reply