1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
মালুমঘাটে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা সম্পন্ন মালুমঘাটে দিনে উচ্ছেদ রাতে ফের বনভূমি দখলে ১২ ঝুঁপড়ি ঘর নির্মাণঃ পুরাতন প্রথায় চলছে দখলযজ্ঞ মাদকদ্রব্য অধিদপ্তরের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালাল ডাকাত দল রুপসীপাড়াতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সম্পন্ন ‘কর্মকুত্তা’ পরিচয় দেওয়া তহশীলদার খালেদা বেগমকে শোকজ নোটিশ লামায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত চকরিয়া ও লোহাগাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত খুটাখালীতে আইকনিক যাত্রীবাহি বাস থামিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার

মালুমঘাটে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা সম্পন্ন

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ

সু-শৃঙ্খল,সুরক্ষিত,মহাসড়ক শ্লোগান বাস্তবায়নের লক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলাস্হ মালুমঘাট হাইওয়ে থানার উদ্যোগে আয়োজিত”হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা”সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) আসরের নামাজের পর মহাসড়ক সংলগ্ন মালুমঘাট বাস-স্টেশনে সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মাহবুবুর রহমান এর সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন-মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আনোয়ার হোছাইন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক,সহ-সভাপতি জসিম উদ্দিন, ইলিয়াস মোঃ কালু,ছাত্রদলের সভাপতি মাষ্টার মিনহাজ উদ্দিন,যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল বাবু সহ প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন-আব্দুল হামিদ।অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু করা হয়।
এছাড়াও সভায় বিএনপি দলের নেতৃবৃন্দ,সাধারণ পথচারী,সাংবাদিক,থ্রি-হুইলার সহ বিভিন্ন যানবাহনের চালক,হেলপারেরা এবং থানার কর্মরত পুলিশ সদস্য,ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন-সু-শৃঙ্খল,সুরক্ষিত মহাসড়ক উপহার দিতে মালুমঘাট হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা করে সচেতনতা বৃদ্ধি করা।যেমন-মহাসড়কে যত্রতত্রভাবে থ্রি-হুইলার গাড়ী সহ চার-চাকার অন্যান্য যানবাহন গাড়ী রেখে যানজট সৃষ্টি না করি।অবৈধ কোন মালামাল নিয়ে ঝুঁকিতে মহাসড়ক পাঁড়ি না দিতে,ডাকাতি যেন না হয়,সেই সচেতনতা বৃদ্ধি করি।একবারে র্দুঘটনা মানে সারাজীবনের কান্না। মহাসড়কে র্দুঘটনা এড়াতে সকলকে সচেতন হয়ে,মহাসড়ক পারাপার হতে হবে।বিশেষ করে,থ্রি-হুইলার চালকেরা অনবিজ্ঞ হয়েও,গাড়ী চালানোর সময় মোবাইল ফোনে কথা বলে-বলে গাড়ী চালায়।ফলে প্রতিনিয়ত র্দুঘটনা সংঘটিত হচ্ছে।তাছাড়া মহাসড়কে থ্রি-হুইলার গাড়ী চালানো সড়ক আইনে নিষিদ্ধ।তবুও গ্রাম-গঞ্জ থেকে যাত্রী নিয়ে থ্রি-হুইলার গাড়ীগুলো মহাসড়কে উঠে স্ব-স্টেশনে আসেন,এটি জনস্বার্থে পুলিশ মানবিকতা দেখায়।পুলিশের এই মানবিকতাকে সরলতা মনে মহাসড়কে দাপিয়ে বেড়ালে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।তখন কোন দলীয় নেতার সুপারিশ শুনবেন না পুলিশ।সর্বোপুরি সড়কের সু-শৃঙ্খল বজায় রেখে,দেশের প্রচলিত আইন মেনে চলার আহবান জানান বক্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com