1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
মেধাকচ্ছপিয়ায় পাকা-বাড়ীর ভিত্তি প্রস্তর গুড়িয়ে দিল বনবিভাগ উন্নয়নের জোয়ারে ভাসছে চকরিয়া-পেকুয়া: প্রধানমন্ত্রী আসছেন ১৪ জুন বান্দরবান জেলা শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি বাড়ি ভস্মীভূত বাঁশ শ্রমিক আব্বাস উদ্দীনের জীবন সংগ্রামের গল্প চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার

মেধাকচ্ছপিয়ায় পাকা-বাড়ীর ভিত্তি প্রস্তর গুড়িয়ে দিল বনবিভাগ

  • পোস্টিং সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজার উত্তর বনবিভাগের,ফুলছড়ি রেঞ্জাধিন,খুটাখালী ইউনিয়নস্হ মেধাকচ্ছপিয়া বনবিটের সংরক্ষিত বনভূমিতে দাপট দেখিয়ে ভিত্তি প্রস্তর স্হাপনের মাধ্যমে পাকাবাড়ী নির্মাণ কাজ গুড়িয়ে দিয়ে অবৈধ স্বপ্ন ভন্ডুল করে দিল বনবিভাগ।

শনিবার (৬ জুন) সকাল এগারোটার দিকে মেদাকচ্ছপিয়া বনবিটের পাগলিরবিল-কোণাপাড়ায় উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন,মেধাকচ্ছপিয়া বিটকর্মকর্তা মোঃ রিপন মিয়া। তিনি অভিযানের সত্যতা স্বীকার করে জানান-রাজনৈতিক আর স্হানীয়তার প্রভার আর দাপট দেখিয়ে  সংরক্ষিত বনভূমি জবরদখল করে খুটাখালী ইউপির কোণাপাড়া এলাকার বাসিন্দা ও অবৈধ স্হাপনাকারী মৃত ফজল করিমের ছেলে জাফর আলম পাকাবাড়ী নির্মাণের উদ্দেশ্য ভিত্তিপ্রস্তর স্থাপনের করেছেন। বিট কর্মকর্তা বলেন, গোপনে সংবাদ পাওয়ার পর এলাকাটি খারাপ এবং ঝুঁকিপূর্ণ বিধায় বনবিটের সীমিত লোকজন নিয়ে অভিযানের গেলে জীবনঝুঁকির শঙ্কা ছিল। এজন্য ডিএফও, এসিএফ ও রেঞ্জ কর্মকর্তাকে অবগত করি। পরে চকরিয়া থানা পুলিশের একটি টিম সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানটি পরিচালনার মাধ্যমে পাকাবাড়ীর স্হাপনা গুড়িয়ে দিয়েছি। এবিষয়ে আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়াও গত সপ্তাহেও অঙ্গিকার মাঠের নিচে একলোক রাতারাতি  টিনসেট বাড়ী করেছে। এটিও গুড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্যঃ-খুটাখালীর কোণাপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে উল্টো হামলার শিকার হন তৎকালীন এক রেঞ্জাকর্মকর্তা ও বিটকর্মকর্তারা।সুতরাং শনিবারে অভিযান করতে সঙ্গে পুলিশ নিয়ে যেতে হলো।তবুও অভিযানটি সফল হলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com