1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়া এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল ছাদ দিয়ে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার ও মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
বুধবার (৩জুন) রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বাটাখালী খোন্দকার পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকের পরিবারের সদস্যরা বুধবার দুপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে প্রায় সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে এসে তারা চুরির বিষয়টি জানতে পারেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চোরের দল প্রথমে ছাদে উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। পরে মূল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা বাসার প্রতিটি কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে মালামাল তছনছ করে। আলমারি ও অন্যান্য আসবাবপত্র তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।

নুরুল হক জানান, চোরেরা তার বাসা থেকে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সম্প্রতি বখাটে ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। একসপ্তাহ আগে ওই এলাকায় কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদারের বাড়িতে ডাকাতদল হানা দেয়। চেয়ারম্যানের স্ত্রীকে বন্দুক ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এই এলাকায় আগে প্রচুর গরু চুরির ঘটনা ঘটতো, অধিকাংশ চোর সনাক্ত করে আটক করায় তা কিছুটা কমেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোর সনাক্তে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com